চিটাগাং ইম্পেরিয়াল রোটারি ক্লাবের সভায় মাদার এন্ড চাইল্ড কেয়ার মাস উপলক্ষে একটি শিশুর হার্টের অপারেশনের জন্য আর্থিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠান গত শনিবার নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান উজ্জ্বল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুরুতে রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটা. ওমর ফারুক। পাশাপাশি সভায় দক্ষিণ চট্টগ্রামে বন্যার্তদের পুনর্বাসনের জন্য ক্লাবের পক্ষ থেকে ত্রিশ হাজার টাকা প্রদান করা হয়। সভায় দুটি সার্ভিস প্রজেক্ট সম্পন্ন করা হয়। বক্তব্য রাখেন রোটা. মো. নজরুল ইসলাম নান্টু, রোটা. এম মাসুদুর রহমান মজুমদার, রোটা. ওমর ফারুক, রোটা. অ্যাডভোকেট এরশাদুর রহমান রিটু, রোটা. কাজী আব্দুর রহিম মানিক, রোটা. রফিকুল ইসলাম। উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন রোটা. কাজী হাসানুজ্জামান সান্টু, রোটা. আশরাফুল আলম, মো. জাফর আলম, মো. মামুনুর রশিদ। বক্তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আরো বেশি কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।












