স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিটি স্পার্ক–ইউএসের উদ্যোগে বাঁশখালী, পেকুয়া ও সাতকানিয়া–লোহাগাড়া অঞ্চলে সংগঠনের বিভিন্ন ইউনিটের মাধ্যমে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল বাঁশখালীর প্রত্যন্ত এলাকায় সংগঠনের স্বেচ্ছাসেবকরা ৬–৭শ পরিবারের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেন। পেকুয়া ইউনিটের উদ্যোগে ৭–৮শ মানুষের মাঝে বিশুদ্ধ পানি, শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইউনিটি স্পার্কের স্থায়ী কমিটির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সভাপতি রাকিবুল ইসলাম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।












