সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেড। গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটির উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও ভালোবাসার উপহার বিতরণ করা হয়। একই সঙ্গে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়। এদিন উপজেলার ঢেমশা ইউনিয়ন এবং সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডসহ বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট ৫০০টি ত্রাণ প্যাকেট বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক ফরিদ আহাং, জেনারেল ম্যানেজার এম এ সবুর, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শামসুজ্জামান, আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ মাহফুজুর রহমান, জয়নাল আবেদীন, আবদুল্লাহ আল নোমান এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ সময় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, সাতকানিয়া উপজেলায় অনেক ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও শিল্প–কারখানার মালিকের বসবাস রয়েছে। তারা যদি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বন্যাকবলিত অসহায়, দুস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, তবে দুর্যোগ মোকাবিলায় অনেক মানুষের কষ্ট লাঘব হবে। প্রেস বিজ্ঞপ্তি।











