চট্টগ্রামে অরূপা আর্টিস্ট্রি মেগা আউটলেটের গ্র্যান্ড ওপেনিং

| শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:২৭ পূর্বাহ্ণ

নগরীর জাকির হোসেন রোডস্থ নর্থ খুলশী হলি ক্রিসেন্ট হাসপাতালের বিপরীতে স্বপ্ন সুপারশপের ভিতরে গত ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের সবচেয়ে বড় দেশীয় হ্যান্ডিক্রাফট ব্র্যান্ড Arupa Aristry-এর ২০০০ বর্গফুটের সুবিশাল আউটলেটের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দেশীয় শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যে নতুন এই আউটলেটটি উদ্বোধনের মধ্য দিয়ে চট্টগ্রামে হ্যান্ডিক্রাফট খাতে নতুন এক মাইলফলক স্থাপিত হলো। গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে ঈদ পর্যন্ত সময়ে সব পণ্যের ওপর থাকছে সর্বোচ্চ ৩০% ডিসকাউন্ট, পাশাপাশি লাকি বেলুন শুট, সারপ্রাইজ গিফটসহ নানা বিনোদনমূলক আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Arupa Aristrএর প্রতিষ্ঠাতা ও সিইও হাসান মুরাদ, ডিরেক্টর নুসরাত জাহান মিশু, বারকোড রেস্টুরেন্ট গ্রুপের প্রতিষ্ঠাতা মনজুরুল হক, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার ঈশিয়া তাহসিন, তীরন্দাজ ব্যান্ডের ভোকাল ও জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট শান সাহেদ, ফটো ব্যাংক গ্যালারির প্রতিষ্ঠাতা ও স্বনামধন্য ফটোগ্রাফার শোয়েব ফারুকী, জনপ্রিয় নারী উদ্যোক্তা তাসনুভা আনোয়ার ও জুরি চৌধুরি সহ দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ী, কন্টেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার এবং শুভানুধ্যায়ীরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে Arupa Aristrএর প্রতিষ্ঠাতা ও সিইও হাসান মুরাদ বলেন,
স্বপ্ন সুপারশপ খুলশি ও Arupa Aristr-এর বিজনেস কোলাবোরেশনের মাধ্যমে আমরা চট্টগ্রামের সবচেয়ে বড় হ্যান্ডিক্রাফট স্টোর চালু করতে পেরে গর্বিত। এখানে একই ছাদের নিচে গধফব রহ ইধহমষধফবংযুএর পরিচয়ে সাজানো হয়েছে ১৫,০০০এরও বেশি হোম ডেকর ও দেশীয় পণ্য। আমাদের লক্ষ্য দেশীয় কারুশিল্পকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং স্থানীয় শিল্পীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করা। এছাড়াও সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি সুবিধা দিচ্ছি।” এ সময় বারকোড রেস্টুরেন্ট গ্রুপের প্রতিষ্ঠাতা জনাব মনজুরুল হক বলেন,
দেশীয় উদ্যোক্তা ও সৃজনশীল উদ্যোগের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। Arupa Aristr যেভাবে দেশীয় হ্যান্ডিক্রাফটকে আধুনিক উপস্থাপনার মাধ্যমে মানুষের কাছে নিয়ে যাচ্ছে, তা সত্যিই প্রশংসার যোগ্য।

নতুন এই আউটলেটে দেশীয় হস্তশিল্প, হোম ডেকর, লাইফস্টাইল প্রোডাক্টসহ ঐতিহ্যবাহী ও আধুনিক ডিজাইনের বিশাল সংগ্রহ পাওয়া যাবে। উদ্যোক্তারা আশা করছেন, এই আউটলেট চট্টগ্রামের ক্রেতাদের জন্য দেশীয় পণ্যের একটি নির্ভরযোগ্য ও আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে।

শান সাহেদ বলেন, দেশীয় উদ্যোক্তা ও সৃজনশীল শিল্পকে এগিয়ে নিতে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। Arupa Aristr দেশীয় হ্যান্ডিক্রাফটকে আধুনিক উপস্থাপনা ও ব্যবসায়িক কাঠামোর মাধ্যমে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে, যা তরুণ উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার উৎস। এই ধরনের উদ্যোগ দেশীয় অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে ধানের শীষের সমর্থনে সামির কাদেরের গণসংযোগ
পরবর্তী নিবন্ধহাটহাজারীকে উন্নত ও নিরাপদ মডেল উপজেলা করতে চান মীর হেলাল