চট্টগ্রাম–৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ানের সমর্থনে ২৩ নম্বর ওয়ার্ডের বাংশাল পাড়ায় একটি নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। মোজাহের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব এম হাসনাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ খান সুমন, যুগ্ম আহ্বায়ক আকবর কবির ডিউক, এ এস এম নাছির, মো. আলী আব্দুল করিম সেলিম, শেখ মুনির বাবুল, হাজী আব্দুল করিমসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। উদ্বোধনী বক্তব্যে নিয়াজ মোহাম্মদ খান বলেন, ঘরে ঘরে গিয়ে প্রার্থী আবু সুফিয়ানের পক্ষে ধানের শীষ প্রতীকের গণসংযোগ জোরদার করতে হবে। তরুণ ভোটারদের তারেক রহমানের পরিকল্পনা সম্পর্কে অবহিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, কোনো ধরনের ভুল তথ্য দিয়ে যাতে কেউ বিভ্রান্ত করতে না পারে, সে বিষয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।












