সীতাকুণ্ডে পুকুরে গোসল করতে নেমে ডুবে মো. হৃদয় (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন এলাকার একটি পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সামনের একটি পুকুরে গোসল করতে যায় হৃদয়। সাঁতার না জানায় সে পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের প্রচেষ্টায় তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হৃদয় বাড়বকুণ্ড ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকার বাসিন্দা মো. আলমগীর হোসেনের ছেলে।












