সিআরবি রক্ষা মঞ্চের উদ্যোগে গতকাল মঙ্গলবার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। উপস্থাপক, লেখক দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় সিআরবির সাত রাস্তার মোড়ে সমাবেশে প্রধান বক্তা ছিলেন ডা. ইমরান বিন ইউনুস। বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা সুজাউদ্দৌলা, রাজা মিয়া, ডা. আরমান যাইদ, সংগঠনের সাধারণ সম্পাদক রিজুয়ানুর রহমান খান, সঙ্গীতশিল্পী হাসান জাহাঙ্গীর, বনবিহারী চক্রবর্তী, মোর্শেদ আলম, সোহাইল উদ দোজা, সংগঠক চিরন্তন চিরু, মোরশেদুল আলম, রনি ইসলাম, তাহমিদুল ইসলাম, তামিম, শাহ আলম, জেসমিন সুলতানা, মেজবাহ চৌধুরী, সুলতানা আজমীরি, শাহদাত হোসেন, আনোয়ার জাহান, রৌজী, মীর সাকিব, শেখ মাহবুবুর রহমান বিভেল, রাজনীতিবিদ রিদুয়ান হৃদয়, এম এম কায়সার, শাহিদা আক্তার জোনাকি, রিপা মজুমদার, মোহাম্মদ হোসাইন, মাইশা, মিথিলা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রামের মানুষ এখানে বেসরকারি হাসপাতাল চায় না। যতদিন হাসপাতাল নির্মাণের এ সিদ্ধান্ত প্রত্যাহার হবে ততদিন চট্টগ্রামবাসী আন্দোলন চালিয়ে যাবে। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান এই সিআরবি। চট্টগ্রামের স্বার্থে সর্বস্তরের মানুষ সিআরবি রক্ষা করবে। প্রেস বিজ্ঞপ্তি।













