জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম–চট্টগ্রাম ইউনিট আয়োজিত দ্বি–বার্ষিক সম্মেলন সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মুছার সভাপতিত্বে এবং অ্যাডভোকেট মোহাম্মদ সোলায়মান ও সাধারণ সম্পাদক এহতেশামুল আলম চৌধুরীর (পাপ্পু) যৌথ সঞ্চলনায় সমিতির বাংলাদেশ ১নং মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের আহবায়ক রমিজউদ্দিন আহমেদ। উপস্থিতির সম্মতির ভিত্তিতে আলহাজ্ব মোহাম্মদ মুছা–সভাপতি, অ্যাডভোকেট মোঃ ওমর ফারুক কার্যকরী সভাপতি ও অ্যাডভোকেট মোঃ সোলায়মানকে সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ ইমাম উদ্দিনসহ মোট ৮৩ জন সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম– চট্টগ্রাম ইউনিট এর দ্বি–বার্ষিক কার্যকরী কমিটির অনুমোদন দেন। সভায় বিশেষ অতিথি ছিলেন অ্যডভোকেট মোঃ আব্দুল মতিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মজিবুর রহমান ভূইঁয়া, মাহবুবুস সালেকীন, জালাল উদ্দিন মন্টু, অ্যাডভোকেট মোঃ জাফর উল্লাহ, আবু নাছের মোহাম্মদ মেজবাহ, আশরাফ হোসাইন খান, এ টি এম রাশেদ (এজিএস), আলহাজ্ব মোঃ আবু তাহের প্রমূখ। বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম–চট্টগ্রাম ইউনিট কার্যকরী কমিটির সভাপতি এডভোকেট মোঃ ওমর ফারুক স্বাগত বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।












