দেশ ও জাতি গঠনে অলি আহাদ এবং গিয়াস কামালের ভূমিকা অনস্বীকার্য

স্মরণসভায় চসিক প্রশাসক শাহাদাত

| শনিবার , ৩১ অক্টোবর, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে গত বৃহস্পতিবার বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার উদ্যোগে ৫২’র মহান ভাষা আন্দোলনের সিপাহসালার ইত্তেহাদ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক অলি আহাদ ও জাতীয় প্রেস ক্লাব এবং বিএফইউজে সাবেক সভাপতি প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি সিনিয়র সাংবাদিক এস. এম. জামাল উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক ডাঃ শাহাদাত হোসেন।

বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার যুগ্ম মহাসচিব সাংবাদিক মোহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, ওয়ার্ল্ড এসোসিয়েশন অব প্রেস কাউন্সিল সাবেক নির্বাহী সদস্য মইনুদ্দীন কাদেরী শওকত, বাংলাদেশ জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরাম নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ মুছা, কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক ওসমান গণি মনসুর। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আয়কর আইনজীবী রশিদ আহমদ চৌধুরী। আলোচনায় অংশগ্রহণ করেন প্রবীণ আইনজীবী এড. মোহাম্মদ আজমল হক, বাংলাদেশ ন্যাশনালিস্ট রাইটার্স কাউন্সিল সভাপতি সিনিয়র সাংবাদিক শামসুদ্দিন হারুণ, সাংবাদিক খোরশেদ আলম, ছালে জহুর ফাউন্ডেশন চেয়ারম্যান সোহেল মাহমুদ, সাংবাদিক মোহাম্মদ নাজিম উদ্দিন, শ্যামল নাথ, রশিদ আহমদ চৌধুরী, রফিকুল ইসলাম, মোহাম্মদ নুরুচ্ছফা, এম. এইস. সোহেল, মোহাম্মদ হোসাইন, সৈয়দ নিজাম উদ্দিন, আবদুল আউয়াল তারেক, ওমর ফারুক, আবদুল খালেক, কবি আসিফ ইকবাল, সাহাব উদ্দিন মোহাম্মদ শিপু, এস.এম. সেকান্দর হোসাইন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ডা: শাহাদাত হোসেন বলেন ৫২’র রাষ্ট্র ভাষা আন্দোলনের সৈনিক অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী, দেশ ও জাতি গঠনে তাদের ভূমিকা অনস্বীকার্য। তাদের মত দেশপ্রেমিক নেতা বর্তমান সমাজে বিরল।

বিশেষ অতিথির বক্তব্যে প্রখ্যাত সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত বলেন, জাতীয় নেতা অলি আহাদ ছিলেন দেশপ্রেমিক রাজনীতিবিদ ও গিয়াস কামাল চৌধুরী ছিলেন জনদরদী, দেশপ্রেমিক সাংবাদিক। সভাপতির বক্তব্যে এস. এম. জামাল উদ্দিন বলেন, বাম ডান সকল পন্থিদের জন্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী ছিলেন অনুকরণীয় ও অনুপ্রেরণার উৎস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবৃত্তি, সঙ্গীত ও কথামামালায় রণজিৎ রক্ষিতকে স্মরণ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি