‘হেমন্তের ধূসর দিনে স্মৃতির পাণ্ডুলিপি’ শিরোনামে আবৃত্তি, সঙ্গীত, কথামালা ও স্মৃতিচারণার মধ্য দিয়ে স্মরণ করা হয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বোধনের সাবেক সভাপতি আবৃত্তিশিল্পী প্রয়াত রণজিৎ রক্ষিতকে। বোধনের উদ্যোগে গতকাল শুক্রবার থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রামের গ্যালারি হলে স্মরণানুষ্ঠানটি আয়োজিত হয়।
বোধন সভাপতি অ্যাড. নারায়ণ প্রসাদ বিশ্বাসের সভাপতিত্বে ও সহ–সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী কাজী মামুনুর রশীদের সঞ্চালনায় রণজিৎ রক্ষিতের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক পথচলা নিয়ে স্মৃতিচারণ করেন সম্মিলিত আবৃত্তি জোটের উপদেষ্টা অঞ্চল চৌধুরী, বোধনের আবদুল হালিম দোভাষ, উদীচীর অধ্যাপক শীলা দাশগুপ্তা, দেবাশীষ রায়, উদীচীর জয় সেন, আবৃত্তিশিল্পী বনকুসুম বড়ুয়া, রূপপুর পারমাণবিক শক্তি বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. সত্যজিৎ ঘোষ।
সঙ্গীত পরিবেশন করেন আমন্ত্রিত অতিথি সঙ্গীতশিল্পী অধ্যাপক শীলা দাশগুপ্তা ও জয় সেন, তরী সেন ও শাওন প্রিয়া চৌধুরী। আবৃত্তি পরিবেশন করেন শিমুল নন্দী, পিউ সরকার, তৈয়বা জহির আরশি, লাভলী আক্তার নিশাত, জিকো সরকার, ফজিলাতুন নেছা শাওন, সত্যজিৎ চক্রবর্তী, মোহাম্মদ তাহসিন প্রমুখ। অনুষ্ঠান পরিকল্পনায় ছিলেন মোহিনী সংগীতা সিংহ, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাইনুল আজম চৌধুরী। নেপথ্যে থেকে দায়িত্ব পালন করেন অনিমেষ পালিত ও অর্পিতা চৌধুরী, প্রিয়ন্তী বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












