জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ শাহজাহান বলেছেন, বর্তমানে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিরোধী শক্তি একের পর এক ষড়যন্ত্র করছে। বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় উত্তম হাতিয়ার হচ্ছে উন্নত নৈতিক চরিত্র ও দৃঢ় ঈমান। এ দুই হাতিয়ার নিশ্চিত করতে পারলে বিরোধীরা আমাদের কখনো পরাজিত করতে পারবেনা। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের নৈতিক ও আদর্শিক শক্তি অর্জনের মাধ্যমে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের চরম ধৈর্যের পরিচয় দিতে হবে।
গতকাল শুক্রবার কেরানীহাটের একটি রেস্টুরেন্টের হলে দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে সাতকানিয়া, বোয়ালখালী ও কর্ণফুলী উপজেলা এবং কালারপোল থানা উপজেলার রুকনদের নিয়ে সদস্য (রুকন) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য দেন, মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক।
জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় শিক্ষাশিবিরে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির ড. মাওলানা হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, সাংগঠনিক সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল উদ্দীন, মাওলানা আবুল ফয়েজ, নুরুল হক, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, আ ক ম ফরিদুল আলম, মাওলানা আরিফুর রশিদ, অফিস ও মানবসম্পদ বিভাগের গিয়াস আজাদ চৌধুরী, সাতকানিয়া উপজেলা আমির মাওলানা কামাল উদ্দীন, পটিয়া উপজেলা আমির মুহাম্মদ জসিম উদ্দীন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা আমির মাস্টার সিরাজুল ইসলাম, কালারপোল থানা আমির মাস্টার এস এম নাছির উদ্দীন, সাতকানিয়া পৌরসভা আমির অধ্যক্ষ হামিদ উদ্দীন আজাদ, বোয়ালখালী পৌরসভা আমির মাস্টার মুহাম্মদ হারুন, কেরানীহাট শাখার আমির মাওলানা নাছির উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












