বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে গতকাল সোমবার রাতে মহানগরীর জামায়াতের কার্যালয়ে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন, সরকার জনগণের মতামত ও গণতান্ত্রিক মূল্যবোধকে উপেক্ষা করে একতরফাভাবে দেশ পরিচালনা করছে। সরকার কোনো কিছুই তোয়াক্কা না করে ফ্যাসিবাদের পুরনো পথেই হাঁটছে। তিনি অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। সরকার জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না।
সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম দেশের তেল ও গ্যাস খাতে অব্যবস্থাপনা এবং লাগামহীন মূল্যবৃদ্ধির গভীর উদ্বেগ প্রকাশ করেন। এতে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, চাকসুর ভিপি মুহাম্মদ ইব্রাহিম রনি, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি মোমিনুল হক, দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. এ কে এম ফজলুল হক, ডা. সিদ্দিকুর রহমান, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, আমির হোছাইন, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, ফখরে জাহান সিরাজী, মাহমুদুল আলম, ফারুকে আজম, মুহাম্মদ ইসমাঈল, ড. আ ম ম মাসরুর হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












