বন্দরনগরীর অন্যতম আধুনিক ও সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম–এর ইএনটি (নাক, কান ও গলা) বিভাগে অ্যাটেন্ডিং কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছেন ডা. আদনান জাওয়াদ। তার এই যোগদানের মাধ্যমে হাসপাতালটি চট্টগ্রাম ও দেশের দক্ষিণ–পূর্ব অঞ্চলে বিশেষায়িত ইএনটি চিকিৎসা সেবাকে আরও শক্তিশালী করলো।
ডা. আদনান জাওয়াদ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (প্রাক্তন বিএসএমএমইউ) থেকে ইএনটি বিষয়ে এমএস ডিগ্রি অর্জন করেন। ৮ বছরেরও বেশি ক্লিনিক্যাল ও সার্জিক্যাল অভিজ্ঞতা সম্পন্ন এই চিকিৎসক একজন দক্ষ ও অভিজ্ঞ ইএনটি ও হেড–নেক সার্জন হিসেবে পরিচিত।
এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে যোগদানের আগে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ইএনটি ও হেড–নেক সার্জারির কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে রেজিস্ট্রার হিসেবে কাজ করার মাধ্যমে তিনি ক্লিনিক্যাল ও অপারেটিভ অভিজ্ঞতা অর্জন করেছেন। ডা. জাওয়াদের যোগদানের মাধ্যমে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের ইএনটি বিভাগ আরও আধুনিক, উন্নত ও রোগীবান্ধব সেবা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।













