লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলীর লায়ন সেবাবর্ষের ২০২৬–২৭ ৪র্থ সভা গত ২৯ অক্টোবর চট্টগ্রাম সিনিয়রস ক্লাব লিমিটেডে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মোঃ আবুল কাশেম এবং পরিচালনা করেন ক্লাব সেক্রেটারি লায়ন হাসিবুল হাসান চৌধুরী (রাশেদ)। এজেন্ডা অনুযায়ী পরিচালিত সভায় বক্তব্য রাখেন পিডিজি লায়ন রুপম কিশোর বড়ুয়া, এ্যাডভোকেট কে.আর.এম খাইরুদ্দীন মাহমুদ চৌধুরী হিরু, লায়ন সমীরণ বড়ুয়া ও লায়ন আব্দুল মান্নান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ক্লাব আর.সি লায়ন মোঃ আশিকুল আলম আশিক, লায়ন জহীর উদ্দীন হেলাল, লায়ন হেলাল উদ্দিন, লায়ন ইকবাল মোঃ সুমন, লায়ন তীর্থঙ্কর বড়ুয়া, লায়ন এ্যাডভোকেট জিকো বড়ুয়া, লায়ন এ্যাডভোকেট জয় বড়ুয়া, লায়ন আশিস কান্তি পালিত, লায়ন রাজীব বড়ুয়া, লায়ন বিদেশ বড়ুয়া, লিও মাহমুদ আলম আকিব, লিও ইমরুল কায়েস ইমন, লিও হাসনাতুল কারীম রেজা ও অন্যান্য ক্লাব সদস্যবৃন্দ। লায়ন ইঞ্জিনিয়ার মোঃ আবুল কাশেম ক্লাব সদস্যদের ধন্যবাদ জানিয়ে ২০২৬–২০২৭ সেবাবর্ষের ৪র্থ সভার সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।











