কৈবল্যধাম আশ্রমে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও মুখ্য সচিব

| শনিবার , ৩১ অক্টোবর, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর শ্রী শ্রী কৈবল্যধাম আশ্রমে গত ২৮ অক্টোবর উপস্থিত হন প্রধানমন্ত্রীর হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান ও নৃগোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) বিজন কান্তি সরকার এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। তাঁদের আগমন উপলক্ষে কৈবল্যধামের বোর্ড অব ট্রাস্টি সদস্যবৃন্দ আন্তরিক শুভেচ্ছা জানান এবং আশ্রমের সার্বিক সুযোগ–সুবিধা ও বিভিন্ন বিষয় নিয়ে অতিথিদের সাথে মতবিনিময় করেন। এই আগমনকে কেন্দ্র করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিভাগীয় সহ–সাংগঠনিক সম্পাদক অপু চৌধুরী আকাশের সমন্বয়ে গঠিত শ্রাবন্তী সরকার ঋতু ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এরই অংশ হিসেবে আকবরশাহ থানাধীন সিডিএ আবাসিক এলাকার প্রভাতী মাধ্যমিক শিক্ষা নিকেতনের হলরুমে প্রয়াত শ্রাবন্তী সরকার ঋতুর স্মরণে এক আলোচনা সভা ও অসহায়–দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা শ্রাবন্তী সরকার ঋতুর জীবন, কর্ম ও মানবিক মূল্যবোধ নিয়ে স্মৃতিচারণ করেন। সিডিএ আবাসিক এলাকা সমাজকল্যাণ সংস্থার আহ্বায়ক মোসাদ্দেক হোসেন সিরাজের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা আবু শহীদের সঞ্চালনায় স্মরণসভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকবরশাহ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন চৌধুরী মঈনু, ১০নং উত্তর কাট্টলী বিএনপির আহ্বায়ক আলহাজ্ব রফিক উদ্দিন চৌধুরী, সদস্য সচিব সেলিম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবিকা দীপ্তি দাশ, মহানগর যুবদলের সহ–সভাপতি হায়দার আলী চৌধুরী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান চৌধুরী, ৯নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার জিয়া, আকবরশাহ থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম পলাশ, পলাশ চৌধুরী ও মো. আজিজ। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চকবাজার থানা বিএনপি নেতা মাসুদ রেজা চৌধুরী, শরিফ উদ্দিন; যুবদল নেতা হুমায়ুন রশিদ টিটু, সিরাজুল ইসলাম; মহিলা দল নেত্রী শামিমা ইয়াছমিন; বিএনপি নেতা জাহিদ ইকবাল রনি, বাবুল ও মহিউদ্দিন। যুবদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ইকবাল, নাজিম উদ্দীন, নুরু, বাপ্পি, রিপন, সাঈদ, মনছুর, বাবর, মিটুন, রবি দাশ, সুজন, উত্তম, সেলিম খান, জাকির এবং ১০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা হান্নান ও আলমগীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষকতায় ৩৩ বছর, এবার বিদায়
পরবর্তী নিবন্ধএশিয়ান গ্রুপের উদ্যোগ, ৪ নভেম্বর শুরু হচ্ছে আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা