তীব্র দাবদাহের মধ্যেই শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন।
জানা গেছে, গত বছরের ধারাবাহিকতায় এবারও নগরীর অন্তত ১০টি পরীক্ষাকেন্দ্রে বিশুদ্ধ বোতলজাত পানির ব্যবস্থা, ছায়াযুক্ত অপেক্ষার স্থান এবং অভিভাবকদের জন্য বসার সুবিধা নিশ্চিত করা হয়েছে। গতকাল সকাল থেকে এমপি সাঈদ আল নোমানের প্রতিনিধিদল বিভিন্ন কেন্দ্রে এসব সেবা কার্যক্রম বাস্তবায়ন করে। এ বিষয়ে নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিঠু বলেন, এসএসসি পরীক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে তাদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে চট্টগ্রামের মানবিক এমপি জনাব সাঈদ আল নোমান এই উদ্যোগ নিয়েছেন। তিনি চীন সফরে থাকলেও সেখান থেকেই সার্বিক দিকনির্দেশনা দিচ্ছেন। তীব্র গরমে অভিভাবকদের কষ্ট লাঘবে পরীক্ষাকেন্দ্রের আশপাশে ছাউনি, বসার চেয়ার, বিশুদ্ধ পানি ও হালকা নাস্তার ব্যবস্থা করা হয়েছে। পুরো পরীক্ষা চলাকালীন সময়জুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।












