বান্দরবান, বাঁশখালী, সাতকানীয়া ও চন্দনাইশে আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অরাজনৈতিক অঙ্গ সংগঠন মানবিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশের মানবিক উপহার এখন পৌঁছে যাচ্ছে দক্ষিণ ও বান্দরবান জেলার বিভিন্ন উপজেলার বানভাসির কাছে। গত শনিবার থেকে শুরু হওয়া এ কার্যক্রমের তথ্য ও ত্রাণ সংগ্রহ এবং বিতরণ কেন্দ্র করা হয়েছে নগরীর বাকলিয়া থানা সংলগ্ন কমিউনিটি সেন্টারে। প্রায় তিন শতাধিক স্বেচ্ছাসেবক এ কেন্দ্রে সংগৃহীত ত্রাণের প্যাকেটজাত করছে আর ট্রাকে ট্রাকে নিয়ে যাওয়া হচ্ছে বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ ও বান্দরবানের বিভিন্ন দুর্গতস্থানে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে সরেজমিনে ত্রাণ কার্যক্রমের প্রস্তুতি দেখেন। এসময় উপস্থিত আনজুমান এ রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ফিন্যান্স সেক্রেটারি কামরুদ্দিন সবুর, আনজুমান কেবিনেট সদস্য পেয়ার মোহাম্মদ কমিশনার, আনজুমান কেবিনেট সদস্য মোহাম্মদ হোসেন খোকন, আনজুমান সদস্য সাদেক হোসেন পাপ্পু, মারুফুর রহমান, আনজুমান মুখপাত্র অ্যাড. মোছাহেব উদ্দীন বখতিয়ার, গাউসিয়া কমিটির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ইলিয়াস, এইচ এম আজাদ প্রমুখ। সংগঠনটি ১০ হাজারের অধিক বানভাসি অসহায় মানুষের কাছে ত্রাণ পৌঁছিয়ে দেয়ার পাশাপাশি দূর্গত মানুষের পুনর্বাসনেরও উদ্যোগের কথা জানান নেতৃবৃন্দ । গতকাল মঙ্গলবার বান্দরবান পার্বত্য জেলার ৯ নং ওয়ার্ড মুসলিম পাড়া কুহালং ভরাকালী বালাকাটা বান্দরবান সদরে দুর্গত মানুষের হাতে ত্রাণ পৌঁছে দেন। প্রেস বিজ্ঞপ্তি।











