কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযান, গ্রেপ্তার ৮

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৫ জুলাই, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার নিউ মার্কেট এলাকার হোটেল মেট্রো ইনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনমো. শাহিদুল ইসলাম (২৬), আব্দুল হাকিম (৪২), মিরাজ আরমান (২৬), মো. মনসুর (৪৯), প্রিয়া (১৮), রুনা প্রকাশ সুমি (২০), মেঘলা (২০) ও মারিয়া (১৮)। পুলিশ জানায়, আসামিদের বিনা পরোয়ানায় গ্রেপ্তারের পর কোতোয়ালী থানায় দায়েরকৃত মামলায় আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবানভাসি মানুষের পাশে গাউসিয়া কমিটি
পরবর্তী নিবন্ধফটিকছড়ি ও হাটহাজারী কাঁচা ফুল ব্যবসায়ী সমিতির সভা