দরবারে হাশেমীয়ায় ঈদে মিলাদুন্নবী (দ.) সেমিনার

| শুক্রবার , ১৪ আগস্ট, ২০২৬ at ৫:৪৩ পূর্বাহ্ণ

নগরীর জালালাবাদস্থ দরবারে হাশেমীয়া আলীয়া শরীফে আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (রহ.) প্রবর্তিত রাসূলে পাকের (.) এই দুনিয়ায় শুভাগমন উপলক্ষে ৫০তম ঐতিহাসিক পবিত্র ১২দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী (.) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমানে মুহিব্বানে রাসূল (.) গাউছিয়া জিলানী কমিটি ও গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় গতকাল বিকাল ৩ টা হতে দরবার সংলগ্ন ঈদে মিলাদুন্নবী ময়দানে দরবারে সাজ্জাদনশীন হাফেজ কাযী মুহাম্মদ মহিউদ্দিন হাশেমীর সভাপতিত্বে সেমিনারের প্রথম দিবসের প্রধান আলোচক গহিরা এফ.কে জামেউল উলুম মাদ্রাসার সাবেক মুহাদ্দিস মুফতি আল্লামা ইব্রাহীম আল কাদেরী বলেছেন, রাসূলে পাক (.) ‘নুর’ ও ‘বশর’ এ সমন্বিত অনন্য সৌন্দর্যমন্ডিত সত্তা। হুজুর নবী আকরাম (.) অতুলনীয় বশর এবং নুর। ছিপাতলী আলিয়া মাদ্রাসার প্রধান মুফাচ্ছির আল্লামা গাজী শফিউল আজম নেজামী বলেছেন, রাসূলে পাক (.) এর মাথা মোবারক থেকে চরণ মোবারক পর্যন্ত প্রত্যেক অঙ্গপ্রত্যঙ্গের আকৃতি প্রকৃতি,রূপগুণ, ফযীলতবরকত ও মু’জেযায় পরিপূর্ণ। রাসূলে পাক (.) পবিত্র গড়ন মোবারক সম্পর্কে ঈমানদার মুসলমানদের জানা উচিত। এছাড়া প্রথম দিবসের সেমিনারের আলোচনায় অংশগ্রহণ করেন এবং উপস্থিত ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা কাযী মুহাম্মদ ইউনুছ রেজভী (মুঃজিঃআ), জালালাবাদস্থ ফয়যানে হাশেমী ইসলামী সেন্টারের উপাধ্যক্ষ মাওলানা কাযী ওমর ফারুক আলকাদেরী, গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক মাওলানা মনির আহমদ আনোয়ারী, ফটিকছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার সহসুপার মাওলানা জাফর উদ্দীন কামালীসহ দেশবরেন্য ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ। বিকাল ৩টা হতে দরবারে শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ শরফুদ্দীন হাশেমীর সভাপতিত্বে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রথম দিবসের প্রথম অধিবেশনে শেষে বাদ মাগরিব হতে দ্বিতীয় অধিবেশনে আলোচনা পর্ব, মিলাদকিয়াম, মোনাজাত, সমগ্র মুসলমানদের সুখ, শান্তি, সমৃদ্ধির লক্ষ্যে দোয়া মোনাজাত এবং তাবারুক বিতরণের মাধ্যমে প্রথম দিবস সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইমাম আহমদ রেজা (রহ .) শাণিত ঈমানের বাতিঘর
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় বন্যাদুর্গত ৫০টি এতিম ও বিধবা পরিবার পেল ‘হ্যাপি বাকেট’