ইমাম আহমদ রেজা (রহ .) শাণিত ঈমানের বাতিঘর

জালালাবাদে আ’লা হযরত কনফারেন্সে বক্তারা

| শুক্রবার , ১৪ আগস্ট, ২০২৬ at ৫:৪২ পূর্বাহ্ণ

জালালাবাদ উত্তর কূলগাঁও রজভীয়া তাহেরিয়া ছাবেরিয়া সুন্নিয়া মাদরাসা ও এতিমখানার সালানা জলসা ও আ’লা হযরত কনফারেন্স গত ৯ আগস্ট অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি ২নং জালালাবাদ ওয়ার্ড সভাপতি মাওলানা মুহাম্মদ আলী আল কাদেরী। উদ্বোধনী বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা পর্ষদের সচিব মুহাম্মদ শহিদ উল্লাহ। বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের চেয়ারম্যান আল্লামা কাজি মঈনুদ্দিন আশরাফী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আবদুল আলিম রেজভী, ফরিদুল আলম রেজবী, হাফেজ আনিসুজ্জামান, আতাউর রহমান নঈমী, আহমদ উল্লাহ ফোরকান আলকাদেরী, ওয়াহিদুর রহমান আলকাদেরী প্রমুখ। হযরত ইমাম আহমদ রেজা যুব কাফেলা বাংলাদেশ’র ব্যবস্থাপনায় ও স্থানীয় গাউসিয়া কমিটির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত কনফারেন্সে বক্তব্য রাখেন মুহাম্মদ ইছহাক আজিম, মুহাম্মদ রেজাউল করিম, আইয়ুব আলী কাদেরী, পেয়ার মুহাম্মদ, অধ্যাপক শহিদুল হক মন্ডল, ওয়াহিদুল আলম বাবু, মুহাম্মদ শামশুল আলম চৌধুরী, শেখ আরিফুর রহমান, মুহাম্মদ আরিফ, হাফেজ ফরহাদ রেযা, হাফেজ তাওরিত রেযা, হাফেজ রিয়াজ উদ্দীন, তাহের হাছান সোলতানি, মুহাম্মদ শহর আলী, মাওলানা মুহাম্মদ আবু দাওদ রেযা, অধ্যাপক আবু তালেব বেলাল, আবু নাছের তৈয়ব আলী, মহিউদ্দীন খোকন, মুহাম্মদ আরাফাত প্রমুখ। বক্তারা বলেন, ইমাম আহমদ রেজা (রহ.) শাণিত ঈমানের বাতিঘর হিসাবে সবসময়ই আশেকদের অন্তরে থাকবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫০০ বন্যাকবলিত পরিবারে ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধদরবারে হাশেমীয়ায় ঈদে মিলাদুন্নবী (দ.) সেমিনার