বান্দরবানে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ৮:৫৫ অপরাহ্ণ

বান্দরবানের লামা-আলীকদম উপজেলা সড়কের শিবাতলী এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। নিহতের নাম সাজু চক্রবর্তী (৩৫)। তিনি আলীকদম থানায় পুলিশ কনস্টেবল কর্মরত ছিলেন।

আজ বুধবার বিকেলে আলীকদম উপজেলার শিবাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, কক্সবাজার থেকে আলীকদম উপজেলায় কর্মস্থলে মোটরসাইকেল চালিয়ে ফিরছিলেন। লামা-আলীকদম সড়কের শিবাতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাজু চক্রবর্তীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসটি জব্দ করে পুলিশ। নিহত সাজু চক্রবর্তী কক্সবাজার জেলার বাসিন্দা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, বাসের ধাক্কায় আলীকদমে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধচবির গবেষণা শিল্প, কৃষি ও মেরিন খাতের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী