বাঁশখালীতে বন্যাকবলিত ৫০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে আল–আরাফাহ ইসলামী ব্যাংক চাম্বল শাখা। ব্যাংকের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শাখা ব্যবস্থাপক কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের চাম্বল শাখার জিবি ইনচার্জ তানজিরুল আলম মানিক, বিনিয়োগ কর্মকর্তা মজিবুল হক, হাবিবুর রহমান, মনিরুল মাওলা মুকুল, জিয়াউল হক, রেজাউল করিমসহ ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।











