হালিশহরস্থ গ্রিন বাড্স ইন্টারন্যাশনাল স্কুলের সেশন সমাপনী উৎসব গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক আবসার মাহফুজের সভাপতিত্বে ও শিক্ষিকা সায়মা ইসলামের সঞ্চালনায় সমাপনী উৎসবে স্বাগত বক্তব্য দেন, অধ্যক্ষ অর্পিতা নারগিস। প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ও লেখক মাহবুব উল মওলা রিপন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার রেফায়েত হোসেন রিপন এবং ব্যাংকার সব্যসাচী চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন স্কুল কো–অর্ডিনেটর ফারজাহান চৌধুরী ও ফারিহা জাহান হৃদি, এয়াকুতের নেচা চিশতি, নাজমা এয়াসমিন, ইফকা নাসরিন, সানজিনা রহমান, আসমা সাদিয়া, নাঈমা আকতার প্রমুখ। অনুষ্ঠানমালার মধ্যে ছিল –সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনাসভা, শিক্ষার্থী–অভিভাবক আড্ডা, মতবিনিময় ইত্যাদি।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই চলবে না, পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো একজন শিক্ষার্থীকে যোগ্য, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা। প্রেস বিজ্ঞপ্তি।








