ফটিকছড়ির আজিমনগর দরবার শরিফের গাউছিয়া আবদুল মজিদ মঞ্জিলে গাউসুল আজম মাইজভাণ্ডারীর খলিফা শাহসুফি সৈয়দ আবদুল মজিদ আজিমনগরী আল মাইজভাণ্ডারীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ গত ১৬ নভেম্বর সম্পন্ন হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল মিলাদ মাহফিল, জিকির–আজকার ও বিশেষ দোয়া।
ওরশ শরিফের ব্যবস্থাপনা ও আয়োজনে ছিলেন সৈয়দ আবদুল মজিদ শাহ মাইজভান্ডারীর নাতি ডা. সৈয়দ নজির আহমদ মাইজভাণ্ডারীর আওলাদ সৈয়দ কামাল উদ্দিন আহমদ দুলাল, ইঞ্জিনিয়ার সৈয়দ মিয়া জামাল উদ্দিন আহমদ, ডা. সৈয়দ শাহাবুদ্দিন আহমদ, সৈয়দ আফতাব উদ্দিন আহমদ, সৈয়দ জসিম উদ্দিন আহমদ শেঁরখান, সৈয়দ নাজিম উদ্দীন আহমদ আলীখান প্রমুখ। সৈয়দ সাঈদ ইমাম সিদ্দিকী লিটন মাইজভাণ্ডারীর সঞ্চালনায় বয়ান করেন মাওলানা সৈয়দ বশিরুল আলম মাইজভান্ডারী, মাওলানা নুরুল ইসলাম ফোরকানী, নজরুল ইসলাম আশরাফী মাইজভাণ্ডারী ও মাওলানা বেলাল উদ্দিন নূরী। প্রেস বিজ্ঞপ্তি।








