পাকিস্তানকে হারিয়ে শিরোপা ভারতের

| বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

সাফে প্রথম বারের মতো ফাইনালে উঠেছিল পাকিস্তান। ভারত সাফে এসেছিল দ্বিতীয় সারির দল নিয়ে। সেই দলই গতকাল জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানকে ২–১ গোলে হারিয়েছে। তাতে দশমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। প্রথমার্ধে আলমগীর গাজীর গোলে পাকিস্তান লিড নেয়। দ্বিতীয়ার্ধে ভারত ২ গোল দেয়। ম্যাচের টার্নিং পয়েন্ট পাকিস্তানি ফুটবলার জুনায়েদের লাল কার্ড। তিনি পেছন থেকে ট্যাকল করেন। সেই ট্যাকেলে রেফারি কোনো সিদ্ধান্ত দেননি। তবে ভিএআরে ধরা পড়ে ফাউল এবং লাল কার্ডের সিদ্ধান্ত হয়। সেই লাল কার্ডের পরই ভারত খেলায় ফেরে। লাল কার্ড থেকে পাওয়া ফ্রী কিকে ভারতের সুহাইল ভাট দুর্দান্ত শটে গোল করে সমতা আনেন। সমতা আনার পর ভারত একের পর এক আক্রমণ করে। ৮৫ মিনিটে কর্ণার থেকে সন্দীপ মান্ডে হেড করেন। সেই হেড পাকিস্তান বক্সে ড্রপ করে বল জালে জড়ায়। পাকিস্তানের গোলরক্ষক ঝাঁপিয়েও বল ধরতে পারেননি। রেফারি পাঁচ মিনিট ইনজুরি সময় দেন। ইনজুরি সময়ের চার মিনিটে পাকিস্তানের গোলরক্ষক বক্সের সামনে আসেন। ফিরতি বলে ভারত দ্রুত গতিতে এগিয়ে যায়। পাকিস্তান গোলরক্ষক পোস্টে ফিরতে পারেননি, ভারতের ফরোয়ার্ড শট নিলে পাকিস্তানের ডিফেন্ডার মাথা ঠেকিয়ে গোললাইন সেভ করেন। টুর্নামেন্টের ফাইনালে গ্যালারির অর্ধেকই ছিল ফাঁকা। ফাইনালে স্বাগতিক বাংলাদেশ না থাকায় গ্যালারিতে ছিল দর্শক খরা।

পূর্ববর্তী নিবন্ধম্যাকাওকে হারিয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
পরবর্তী নিবন্ধকোয়ালিটি ও এসএস একাডেমির জয়