কোয়ালিটি ও এসএস একাডেমির জয়

আকবর ৭ গ্রুপ ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

আকবর ৭ গ্রুপ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টে কোয়ালিটি ক্রিকেট একাডেমি এবং এসএস ক্রিকেট একাডেমি নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। গতকাল ১৭ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় কোয়ালিটি ক্রিকেট একাডেমি ৪৪ রানের ব্যবধানে রাইজিং স্টার ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। গ্রুপ ‘জি’ এর এই খেলায় টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কোয়ালিটি ক্রিকেট একাডেমি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে তারা। জবাবে রাইজিং স্টার ক্রিকেট একাডেমি ১৮.৩ ওভারে ৮৫ রানে অলআউট হয়। ম্যাচ সেরা হন কোয়ালিটি ক্রিকেট একাডেমির এরশাদ হোসেন। তার হাতে পুরস্কার তুলে দেন সাবেক খেলোয়াড় এবং সিজেকেএস কাউন্সিলর ওয়াসিম কামাল রাজা।

দিনের অপর খেলায় এসএস ক্রিকেট একাডেমি ২৩ রানের ব্যবধানে আফতাব আহমেদ ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। গ্রুপ ‘এইচ’ এর এই খেলায় টসে জিতে ব্যাটিং করে এসএস ক্রিকেট একাডেমি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা ১৩৩ রান সংগ্রহ করে। ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি ১৮.১ ওভারে ১১০ রানে অলআউট হয়। ম্যাচ সেরা হন এসএস ক্রিকেট একাডেমির মো. ইয়াসিন। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলার সহকারী বিসিবি কোচ মোহাম্মদ তানভীর।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানকে হারিয়ে শিরোপা ভারতের
পরবর্তী নিবন্ধকোকো স্মৃতি ক্রিকেটের কো.ফাইনাল কাল থেকে