সাতকানিয়ায় বন্যাদুর্গত ৫০টি এতিম ও বিধবা পরিবার পেল ‘হ্যাপি বাকেট’

| শুক্রবার , ১৪ আগস্ট, ২০২৬ at ৫:৪৪ পূর্বাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামের সামপ্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সাতকানিয়া থানা সদাহা এলাকার অসহায়, বিধবা ও এতিম ৫০টি পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী সমৃদ্ধ ‘হ্যাপি বাকেট’ উপহার বিতরণ করা হয়েছে। ‘আলহামিম ইনস্টিটিউট’এর বিশেষ অর্থায়নে এবং ‘আবাম ফাউন্ডেশন’এর সার্বিক ব্যবস্থাপনায় সোমবার (১০ আগস্ট) স্থানীয় পর্যায়ে এ ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। আয়োজকরা জানান, দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী ও চকরিয়া এলাকায় বন্যা পরবর্তীতে বহু ঘরবাড়ি ও পরিবার চরম সংকটে পড়ে। বিশেষ করে বিধবা ও এতিম পরিবারগুলোর নিত্যপ্রয়োজনীয় খাবারের অভাব দেখা দেয়। দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে আলহামিম পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় মোট ১,৮১,৭২৫ টাকা ফান্ড সংগ্রহ করা হয়। ইতোপূর্বে প্রথম ধাপে ১,৪৭,০০০ টাকার জরুরি খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে ৫০টি বাছাইকৃত পরিবারকে চাল, ডাল, তেল, পেঁয়াজ ও আলু সমৃদ্ধ পরিবারপ্রতি ১,০০০ টাকা বাজেটের ‘হ্যাপি বাকেট’ উপহার তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে আলহামিম ইনস্টিটিউট ও আবাম ফাউন্ডেশনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, বন্যাকবলিত অসহায় মানুষের পুনর্বাসনে এবং তাদের পাশে দাঁড়াতে আলহামিম ইনস্টিটিউটের এই মানবসেবামূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদরবারে হাশেমীয়ায় ঈদে মিলাদুন্নবী (দ.) সেমিনার
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কর্মকর্তাদের শপথ উপদেষ্টা হলেন সফি