বাবা-মায়ের প্রথম দেখা হওয়া রেস্তোরাঁয় প্রেমিকাকে নিয়ে গিয়েছিলেন রাহুল গান্ধীও

| বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

রাজনীতির ময়দানে সবসময় গুরুগম্ভীর দেখা গেলেও সোমবার এক অনুষ্ঠানে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেছে ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে। খবর বিডিনিউজের।

মা সোনিয়া গান্ধীর স্মৃতিগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে হাজির হয়ে নিজের ব্যক্তিগত জীবনের এক অজানা ও মজার গল্প শুনিয়েছেন তিনি। রাহুল জানান, যুক্তরাজ্যে কেমব্রিজের যে গ্রিক রেস্তোরাঁয় তার বাবা–মা রাজীব ও সোনিয়া গান্ধীর প্রথম দেখা হয়েছিল, পরে তিনিও তার প্রেমিকাকে নিয়ে গিয়েছিলেন সেই একই রেস্তোরাঁয়। ছোটবেলা থেকেই বাবা–মায়ের প্রথম দেখা হওয়ার গল্প শুনে আসছিলেন রাহুল গান্ধী। বহু বছর পর নিজে যখন কেমব্রিজে গেলেন, তখন ঠিক করলেন সেই রেস্তোরাঁয় যাবেন। প্রেমিকাকে সঙ্গে নিয়ে সেখানে হাজিরও হলেন, তবে শুরুতে তাকে আসল কারণটি বলেননি। কিন্তু বিপত্তি বাধে খাবার নিয়ে, সেখানকার খাবার খেয়ে রীতিমতো হতাশ হয়েছিলেন রাহুল। সোনিয়া গান্ধীর স্মৃতিকথা বিলংগিং: আ জার্নি অব লাভ’–এর প্রকাশনা অনুষ্ঠানে স্মৃতিচারণ করে রাহুল বলেন, তার বাবা–মাকে ঘিরে রূপকথার মতো অনেক গল্প‘ প্রচলিত আছে, যার মধ্যে কেমব্রিজের ওই রেস্তোরাঁয় তাদের প্রথম দেখা হওয়ার গল্পটি অন্যতম।

রাহুল গান্ধী বলেন, বহু বছর পর, আমি একবার কেমব্রিজে গিয়েছিলাম। তখন আমার প্রেমিকাকে বললাম, চলো ভার্সিটি রেস্তোরাঁয় যাই।

পূর্ববর্তী নিবন্ধকুখ্যাত পুলিশ ইউনিট ভেঙে দিলেন মামদানি