থাইল্যান্ডের ফুকেটে অগ্নিকাণ্ডে নিহত ১১,আহত ১৬

| মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটে অগ্নিকাণ্ডে ১১ জন নিহত ও আরও ১৬ জন আহত হয়েছেন। গতকাল সোমবার ভোররাতে এ ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে পুলিশ। যানবাহন ভাড়া দেয় এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠান থাকা এক ভবনে প্রথমে আগুন লাগে। তারপর আগুন আশপাশের বেশ কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে।

থাই কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় ভোররাত ৩টা ১৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। দমকল কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পুলিশ জানিয়েছে, হতাহতদের মধ্যে কোনো পর্যটক নেই। আহতদের মধ্যে ১৫ জন থাই নাগরিক আর একজন মিয়ানমারের। আগুন লাগার কারণ জানা যায়নি। কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে। খবর বিডিনিউজের। ফুকেট দ্বীপের পশ্চিম উপকূলের পাটং সৈকতের কাছে একটি শহর এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনার চার মাস আগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে আগুন লেগে অন্তত ২৭ জন নিহত হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধবন্দর নগরী এডেন বাঁচাতেই পিছু হটেছে ইয়েমেনি সেনারা
পরবর্তী নিবন্ধঅ্যামাজনের ৪০ স্যাটেলাইট নিয়ে বিধ্বস্ত বোয়িং-লকহিডের রকেট