আকবরশাহ থানা জামায়াতের রান্না করা খাবার বিতরণ

| বুধবার , ১৫ জুলাই, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রামে টানা বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসরত পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে জামায়াতে ইসলামী আকবরশাহ থানার উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

গত সোমবার খাদ্য বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন নগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, আকবরশাহ থানা আমির আব্দুল হান্নান চৌধুরী, থানা সেক্রেটারি রেজাউল করিম, মুহাম্মদ শাহীন, ইউসুফ চৌধুরী, ডা. শাহাদাত হোসেন প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনানীর সাথে গোসলে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধএরশাদ সফল রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন