যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার কর্মী সভা ও প্রশিক্ষণ সম্পন্ন

| মঙ্গলবার , ৪ আগস্ট, ২০২৬ at ৮:৪৪ পূর্বাহ্ণ

স্বেচ্ছাসেবী সংগঠন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার (জেএসইউএস) কর্মী সভা ও প্রশিক্ষণ গত ১ আগস্ট দিনব্যাপী নগরীর একটি অডিটেরিয়াম হলে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন। কর্মী সম্মেলনের সূচনা পর্বে জেএসইউএস সহকারী পরিচালক শহীদুল ইসলামের সমন্বয়ে ব্র্যাক লার্নিং সেন্টারের সিনিয়র ট্রেইনার নিতু বড়ুয়া প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন। এতে সংস্থার ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনায় বিভিন্ন শাখা থেকে আগত কর্মীদের মধ্যে প্রশিক্ষণে মানসিক প্রস্তুতিও লার্নিং আউটকামস নিয়ে আলোচনা করা হয়। ন্যায় জীবন দক্ষতা, সুশিক্ষা, সুচিন্তার ক্রমবিকাশ ও উন্নত প্রযুক্তি কারিগরি মেধা সম্পন্ন প্রশিক্ষণের মাধ্যমে উন্নত জীবনজয়ী সমাজ গঠনে সুচারু রূপে কার্যক্রম বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়

২য় অধিবেশনে জেএমএফপির কার্যক্রম পরিচালনায় বিভিন্ন নীতিমালা, কৌশল ও মাঠ পর্যায়ে বাস্তবায়ন প্রক্রিয়া, নারীর ক্ষমতায়ন, মানব সম্পদসহ সংস্থার বিভিন্ন নিয়ম নীতিমালার ওপর উন্মুক্ত আলোচনার মাধ্যমে চলমান কার্যক্রমের ওপর তথ্যভিত্তিক প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। তাছাড়া ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংস্থার নীতিমালা, সফটওয়্র্যার ব্যবস্থাপনা, মনিটরিং ও নারী জাগরণ, সুরক্ষা, সেফগাডিং, সংস্থার মূল্যবোধ, মানবসম্পদ ব্যবস্থাপনা, শুদ্ধাচার ও কোড অব কন্ডাক্ট, জেন্ডার সচেতনতা, পিএসইএ, সেফগার্ডিং অগ্রাধিকারসহ নানা প্রসঙ্গে আলোকপাত করেন সংস্থার সহকারী পরিচালক (ফাইন্যান্স) মো. শহীদুল ইসলাম। সকালের অধিবেশনে ক্ষুদ্র ঋণ শাখা ব্যবস্থাপকদের মধ্যে বিপ্লব কান্তি বিশ্বাস, সুমন কান্তি দেব, মো. মুনজিলুর রহমান, অনিল বরণ দাশ, রূপক কান্তি দাশ, মো. রুবেল, রাজেশ রতন মল্লিক প্রমুখ বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় চোরাই টেক্সি বেচাকেনার সময় ৩ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী বরাবরে সিআরবি রক্ষা মঞ্চের স্মারকলিপি