মীরসরাইয়ে কিশোরের বিষপানে আত্মহত্যা

মায়ের সঙ্গে অভিমান

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ২৯ আগস্ট, ২০২৬ at ১০:২৯ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার করেরহাটে মায়ের সঙ্গে অভিমান করে অজয় দে (১৮) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার আনুমানিক ৩টার দিকে উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জয়পুর পূর্ব জোয়ার (শুভপুর বাসস্ট্যান্ড) এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত অজয় দে ওই এলাকার লিটন ড্রাইভার বাড়ির পলাশ দের ছেলে। সে জয়পুর পূর্ব জোয়ার আঙ্কুরের নেছা ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মায়ের সঙ্গে অভিমান করে অজয় বিষপান করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে সে এমন সিদ্ধান্ত নিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। এই বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন বিষয়টি জেনে আমাদের পুলিশ টিম পাঠিয়েছি।

কারো পক্ষ থেকে অভিযোগ থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ জেলা বিএনপির স্বাগত মিছিল
পরবর্তী নিবন্ধকোরআনের নির্দেশনা মেনে জীবন গড়াই মুমিনের প্রধান দায়িত্ব