কোরআনের নির্দেশনা মেনে জীবন গড়াই মুমিনের প্রধান দায়িত্ব

চুনতীর সীরাতুন্নবী (সা.) মাহফিলে বক্তারা

| শনিবার , ২৯ আগস্ট, ২০২৬ at ১০:২৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতীর ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)-এর ৪র্থ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার চুনতীর শাহ্‌ মঞ্জিল সীরাত ময়দানে বাজালিয়া হেদায়েতুল ইসলাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম ও মাওলানা আহমদ হোছাইনের সভাপতিত্বে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোছাইনের সঞ্চালনায় এতে আলোচনা করেন মাওলানা আবদুল জব্বার মামুন, গবেষক কাজী মাওলানা বদরুদ্দিন সাদী, খতিব মাওলানা আইয়ুব আলী আনসারী, অধ্যাপক মাওলানা জোবাইর হোছাইন ছিদ্দিকী, মাওলানা মোস্তফা নুরী এবং আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের অধ্যাপক ড. মাওলানা আবুল কালাম। আলোচকরা বলেন, কোরআনের নির্দেশনা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে জীবন গড়াই মুমিনের প্রধান দায়িত্ব। মুমিনের পরিচয় শুধু মুখের দাবিতে নয়, বরং তার চরিত্র, আমল ও দৈনন্দিন জীবনাচরণের মাধ্যমে তা প্রকাশ পায়। অধিবেশনে বিশেষ মেহমান ছিলেন ফুলকলির ব্যবস্থাপনা পরিচালক শাহে আলম এবং বনফুলের পরিচালক আব্দুশ শুকুর। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুহাম্মদ সাইফুল ইসলাম ও শাহরিয়ার ফাহিম। পরে না’আতে রাসূল (সা.) পরিবেশন করেন আ. . . মছিবাহ, মুহাম্মদ ফখরুদ্দিন রাজি ও মুহাম্মদ আনিসুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে কিশোরের বিষপানে আত্মহত্যা