ফাতেহা–এ ইয়াজাদাহুম উপলক্ষে আবদুল্লাহ ইসলামিক রিসার্চ সেন্টার আয়োজিত গত ৯ অক্টোবর এক আলোচনা সভায় প্রধান আলোচক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের ডেপুটি রেজিস্ট্রার প্রাবন্ধিক ও গবেষক গাজী নুর উদ্দিন বলেন, এ দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সুফীগণের মধ্য দিয়ে। ইসলাম মানে শান্তি ও সমপ্রীতির এক অনন্য নজির। আব্দুল রশীদ মেম্বারের সভাপতিত্বে এবং আরদুল্লাহ ইসলামিক রিসার্স সেন্টারের পরিচালক কুতুবউদ্দিন সাদার পরিচালনায় এতে অন্যদের মধ্যে আলোচলায় অংশগ্রহণ করেন ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাসির চৌধুরী, মুহাম্মদ আবু তৈয়ব বাবুল, মওলানা কুতুবউদ্দিন আলকাদেরী, ইসমাইল জসীম ও আবুল কালাম সাদা। প্রেস বিজ্ঞপ্তি।











