আলে রাসূল (সা.) গাউছুল ওয়ারা মাওলানা শাহসুফী ছৈয়দ আবদুল হাদী মাইজভান্ডারী ৫৫তম বার্ষিক ওরশ ও গাউছুল আজম গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারীর (ক.) খোশরোজ শরীফ গত মঙ্গলবার রাতে নানা আনুষ্ঠিতকায় সম্পন্ন হয়েছে। এতে দিনব্যাপী কর্মসূচিতে ছিল খতমে কোরআন, খতমে গাউছিয়া মাইজভান্ডারী, আলোচনা সভা ও মিলাদ মাহফিল। জমিয়তে মঈনুল হাদী গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় ও কেন্দ্রীয় পরিষদের সমন্বয়ক কামরুল ইসলাম রাশেদ মাইজভান্ডারীর পরিচালনায় মাহফিলে সদারত করেন মাইজভান্ডার দরবার শরীফ গাউছিয়া হাদী মঞ্জিলের সাজ্জাদানশীন মাওলানা আওলাদে রাসুল হাদিয়ে যামান আলহাজ্ব মাওলানা শাহসুফী ছৈয়দ মঈনুল কবির মাইজভান্ডারী (মা.)। প্রধান বক্তা ছিলেন শাহজাদায়ে গাউছুল আজম শাহসুফি আল্লামা ছৈয়দ তানবীর হাদী মাইজভান্ডারী ও শাহজাদায়ে গাউছুল আজম শাহসুফি মাওলানা ছৈয়দ তাজবীর হাদী মাইজভান্ডারী। আরও উপস্থিত ছিলেন মাওলানা শফিউল আলম জিহাদী, মাওলানা হাফেজ ইকবাল হোসাইন, মাওলানা মাহবুবুল আলম আলকাদেরী, জমিয়তে মঈনুল হাদী চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ ইমাম শরীফ মাইজভান্ডারী, খাদেম আবুল কালাম মাইজভান্ডারী, আবু জাফর মাইজভান্ডারী, মহিউদ্দিন মাইজভান্ডারী, হাসান সওদাগর মাইজভান্ডারী, জিয়াউল আজম সুমন মাইজভান্ডারী, এস এম সাজ্জাদ আলম মুন্না, আব্দুল মাবুদ, ডা. মো. সুলতান প্রমুখ। পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করেন শাহসুফী ছৈয়দ মঈনুল কবির ( মা.) মাইজভান্ডারী। প্রেস বিজ্ঞপ্তি।












