প্রতিষ্ঠাবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি পালন করবে চট্টগ্রাম মহানগর যুবদল। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২৭ অক্টোবর নগরে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। এছাড়া পরদিন ২৮ অক্টোবর থানা ও ওয়ার্ডে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। এছাড় বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ এবং রক্তদান কর্মসূচিও পালিত হবে এদিন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এসব কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। সভায় উপস্থিত নগর যুবদলের সহ–দপ্তর সম্পাদক মো. জহিরুল ইসলাম জহির বিষয়টি আজাদীকে নিশ্চিত করেন।
এদিকে প্রস্তুতি সভা শেষে বাংলাদেশের বিগত ১৭ বছরের আওয়ামী ‘ফ্যাসিবাদী লুটপাটে’র ফলে সৃষ্ট বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার দর সংশ্লিষ্ট সচেতনতামূলক লিফলেট সাধারণ জনগণের মাঝে বিতরণ করেন যুবদল নেতৃবৃন্দ। জামালখান চেরাগী পাহাড় মোড় থেকে শুরু করে আন্দরকিল্লা শাহ জামে মসজিদ পর্যন্ত পথচারী, দোকানদার ও সাধারণ মানুষের মাঝে এ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এসময় যুবদল নেতৃবৃন্দ বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য পরাজিত লীগই দায়ী করেন।
এর আগে প্রন্তুতি সভায় সভাপতিত্ব করেন নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এস এম শাহ আলম রব, ফজলুল হক সুমন, মোহাম্মদ মুছা, জসিমুল ইসলাম কিশোর, অরুপ বড়ুয়া, সেলিম খান, এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, একরামুল হক ছুট্টু, আসাদুর রহমান টিপু, শাহজালাল পলাশ, তানভীর মল্লিক, জিল্লুর রহমান জুয়েল, জসিম উদ্দিন সাগর, মহিউদ্দিন মুকুল, এস এম বখতিয়ার উদ্দিন, ইফতেখার শাহরিয়ার আজম, মোহাম্মদ শাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম জহির, আরিফ হোসেন, মেজবাহ উদ্দিন মিন্টু, হাফেজ কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম বাবু, হোসেন জামান, মোহাম্মদ ইদ্রিস, জাহাঙ্গীর আলম মানিক, কলিম উল্লাহ, সোহাগ খান, প্রফেসর সাইদুল হক শিকদার, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল করিম, শফিউল আজম, বজল আহমেদ, মোশাররফ আমিন সোহেল, শওকত খান রাজু, মন্জুর আলম মন্জুু, মোহাম্মদ মুসা, তাজ উদ্দিন তাজু, মোহাম্মদ ইয়াছিন, সাইফুল আলম রুবেল, সাজ্জাদ হোসেন সাদ্দাম, নুর উদ্দিন শরীফ দিদার, রেদোয়ান হোসেন জনি, এস এম আলী, আবু বক্কর বাবু, আকতার হোসেন, বাদশাহ আলমগীর, সাইফুল আলম, মো. হাসান, মো. জহিরুল ইসলাম, মেহেদী হাসান রানা ও সাইফুল ইসলাম।












