ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ)-এর কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ শহিদুল ইসলাম বলেছেন, একটি দেশকে প্রকৃত অর্থে উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে শিল্প বিপ্লবের কোনো বিকল্প নেই। বিশ্বের যেসব জাতি অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তিগত উৎকর্ষ ও জীবনমানের ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে, তাদের উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হলো শিল্পায়ন।
তিনি শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে সাতকানিয়া উপজেলার কেরানিহাটস্থ একটি রেস্তোরাঁর হল রুমে আইবিডব্লিউএফ চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে উদ্যোক্তা সম্মেলন’২০২৬ উপলক্ষে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনের প্রধান বক্তা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আইবিডব্লিউএফ এর প্রধান উপদেষ্টা আনোয়ারুল আলম চৌধুরী বলেন, দেশকে সমৃদ্ধ ও ইসলামিক ইকোনমিক রাষ্ট্রে পরিণত করতে হালাল রুজিকে এবাদত হিসেবে গ্রহণ করতে হবে। সৎ ও সফল ব্যবসায়ী তৈরি করতে আইবিডব্লিউএফ কাজ করছে।
সম্মেলনের প্রধান আলোচক ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. এ কে এম ফজলুল হক বলেন, ব্যবসায়ী সৎ হলে বাজারে তাদের চাহিদা বেশি। সৎ ব্যবসায়ী বাজারে আসলে অসৎ ব্যবসায়ী বাজার থেকে চলে যেতে বাধ্য হবে। সে জন্য হালাল ব্যবসাকে পুঁজি হিসেবে গ্রহণ করে সততার নজির স্থাপন করতে হবে।
আইবিডব্লিউএফ দক্ষিণ জেলার সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, এ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মো.আবু হুরায়রাহ , ডা.আবু নাছের ও উপজেলা উপদেষ্টা তারেক হোছাইন। সংগঠনের সেক্রেটারী সৈয়দ আবদুল কাইয়ুম এর সঞ্চালনায় সম্মেলনে জেলা ও উপজেলা নেতৃবৃন্দের অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সরওয়ার কামাল, মো.মহিউদ্দিন, মো.ইমরান, সৈয়দ মো.কামরুজ্জামান, কাজী জসিম উদ্দিন, মো.রফিক উদ্দিন, ফজলুল হক আজাদ। শোয়াইবুর রহমান, মোস্তাফিজুর রহমান ইরান, মো.ইলিয়াছ ও মো.মহিউদ্দিন। সম্মেলন শেষে ১৭ জন সফল উদ্যোক্তাকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়।












