খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি হুইস্কিসহ আটক ২

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২৬ at ৫:৫২ পূর্বাহ্ণ

নগরীর খুলশীতে ৬ কেজি গাঁজা ও ৩ হাজার ৩৭৫ মিলিলিটার বিদেশি হুইস্কিসহ দুইজনকে আটক করেছে এসআরবি–৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। এসআরবি–৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত ১০টা ২০ মিনিটের দিকে নগরীর খুলশী থানার জাকির হোসেন রোডে আকবর শাহ (রহ.) জামে মসজিদের বিপরীতে আছিয়া স্টিল নামের একটি ওয়ার্কশপের সামনে অভিযান চালানো হয়। এসআরবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে পালানোর চেষ্টাকালে মো. জাহাঙ্গীর হোসেন (৪২) ও মো. সোহাগ (২৬)কে আটক করা হয়।

পরে তাদের সঙ্গে থাকা সাদা রঙের প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে দুইটি কালো রঙের পলিথিন মধ্যে খাকি কালারের কাগজ দ্বারা মোড়ানো অবস্থায় ছয়টি বোতলে মোট ৩ হাজার ৩৭৫ মিলিলিটার বিদেশি হুইস্কি এবং ১টি নেভী ব্লু কালারের ট্রাভেল ব্যাগের ভেতর স্কচটেপ দ্বারা মোড়ানো ছয়টি প্যাকেটে মোড়ানো ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, উদ্ধার করা বিদেশি হুইস্কির আনুমানিক মূল্য ১২ হাজার টাকা এবং গাঁজার মূল্য ৬০ হাজার টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। আটক দুজন ও উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে খুলশী থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মনজুর মোর্শেদের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধসৈয়দ মোস্তফা কামাল