সাংবাদিক মোঃ ওমর ফারুকের চাচা চন্দনাইশের বরমা রাউলিবাগ গ্রামের সমাজসেবক সৈয়দ মোহাম্মদ মোস্তফা কামাল (৫২) গতকাল ১৫ অক্টোবর সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
গতকালই বাদে মাগরিব রাউলিবাগ হযরত আবুল কাশেম শাহ মাজার প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে সাংবাদিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।












