দক্ষিণ জেলা বিএনপির স্বাগত মিছিল

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৯ আগস্ট, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে স্বাগত মিছিল করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। গতকাল শুক্রবার বিকেলে কর্ণফুলী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। মিছিলের আগে কর্ণফুলী উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে এবং সদস্যসচিব লায়ন হেলাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা রুহুল কবির রিজভী আহমদের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, রুহুল কবির রিজভী আহমদ বিএনপির দুঃসময়ের নেতা। দলের কঠিন সময়ে তিনি কখনো পিছু হটেননি। দীর্ঘ রাজনৈতিক পথচলায় মামলা, হামলা ও কারাবরণের শিকার হয়েও তিনি দল ও নেতাকর্মীদের পাশে থেকেছেন। লায়ন হেলাল উদ্দীন বলেন, রিজভী আহমদ শুধু একজন কেন্দ্রীয় নেতা নন, তিনি বিএনপির দীর্ঘ আন্দোলনসংগ্রামের অগ্রসৈনিক। সমাবেশে ন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, আসহাব উদ্দিন চৌধুরী, মুজিবুর রহমান, রেজাউল করিম নেচার, সাইফুদ্দীন সালাম মিঠু, সদস্য আমিনুর রহমান চৌধুরী, মাস্টার মোহাম্মদ লোকমান, এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, হাজি মো. রফিকুল আলম, মাস্টার মোহাম্মদ রফিক, সাজ্জাদুর রহমান, সরওয়ার হোসেন মাসুদ, জাহাঙ্গীর কবির, জাগির আহমদ, মোজাম্মেল হক বেলাল, জসিম উদ্দিন, সালাহ উদ্দিন চৌধুরী সোহেল, শেফায়েত উল্লাহ চক্ষু, ফৌজুল কবির ফজলু, ইখতিয়ার হোসেন চৌধুরী ইফতু, খন্দকার হেলাল উদ্দিন, মেহেদী হাসান সুজন, দিল মোহাম্মদ মনজু, এম মনছুর উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযথাযোগ্য মর্যাদায় জন্মাষ্টমী উৎসব উদযাপিত হবে