সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, অসামপ্রদায়িক সমপ্রীতির বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় জন্মাষ্টমী পালিত হবে। ঐতিহ্যবাহী জে এম সেন হলে আগামী ৪ থেকে ৭ সেপ্টেম্বর চারদিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য মহাশোভাযাত্রা, মাতৃসম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, সনাতন ধর্মমহাসম্মেলন, ষোড়শপ্রহরব্যাপী মহানামযজ্ঞ, লীলা প্রদর্শনীসহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা এবং আইন–শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ২৭ আগস্ট নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপির সম্মেলন কক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জন্মাষ্টমী উপলক্ষে মহানগরীর বিভিন্ন এলাকায় ধর্মীয় অনুষ্ঠান, মহাশোভাযাত্রার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিতকরণ এবং সকল ধর্মপ্রাণ মানুষের শান্তিপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উৎসবকে ঘিরে সম্ভাব্য সকল ধরনের আইন–শৃঙ্খলাজনিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের মধ্যে কার্যকর সমন্বয়, সতর্কতা ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তব্য দেন, জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় সভাপতি অ্যাড. চন্দন তালুকদার, সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু, সহ–সভাপতি লায়ন তপন কান্তি দাশ, প্রকৌশলী আশুতোষ দাশ, কার্যকরী সম্পাদক বিপ্লব দে পার্থ, সহ–সভাপতি চন্দন দাশ, চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, মহাশোভাযাত্রা উপ–পরিষদের আহ্বায়ক বাবুল ঘোষ বাবুন, সদস্য সচিব শিমুল মুহুরী, সুজয় কুমার দাশ, যুগ্ম–সম্পাদক কাজল কর, প্রকৌশলী সঞ্জিত বৈদ্য, রাজীব ধর, প্রভাষক অসীম কুমার দে, সুমন ঘোষ বাদশা, লায়ন সম্পদ দে, ডা. বিজন কান্তি নাথ, মহানগর জন্মাষ্টমী পরিষদের সভাপতি লায়ন শংকর সেনগুপ্ত, দক্ষিণ জেলা সম্পাদক ও বেসরকারি কারা–পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস। সভায় প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ–পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক–উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিনিধিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।










