বান্দরবানের চার পর্যটন কেন্দ্রে আজ প্রবেশ ফ্রি

জুলাই গণঅভ্যুত্থান

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ৫ আগস্ট, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ বান্দরবানে জেলা প্রশাসন পরিচালিত চারটি পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের প্রবেশে কোনো টিকেট লাগবেনা। দর্শনীয় স্থানগুলো ভ্রমণের প্রবেশ মূল্য ফ্রি করে গতকাল মঙ্গলবার সকালে বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসন পরিচালিত নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক পর্যটনকেন্দ্রে আজ (৫ আগস্ট) সবার জন্য বিনা মূল্যে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। স্থানীয় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের দাবি, প্রশাসনের এ উদ্যোগের ফলে দর্শনার্থীদের জনপ্রতি প্রায় ২০০ টাকা প্রবেশমূল্য সাশ্রয় হবে। পাশাপাশি অতিরিক্ত ব্যয় ছাড়াই পর্যটকেরা সহজে এসব দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় আজ বিএনপির বিজয় র‌্যালি
পরবর্তী নিবন্ধনগরে ভাই ভাই ফুচকা হাউস কারখানা বন্ধ ঘোষণা, জরিমানা