মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে পোড়া তেল ব্যবহার করে ফুচকা উৎপাদনসহ নানা অসঙ্গতি থাকায় নগরের ‘ভাই ভাই ফুচকা হাউস’ কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মেট্রোপলিটন কার্যালয়–এর উদ্যোগে গতকাল মঙ্গলবার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা।












