ছিনতাইয়ের অভিযোগে যুবককে গণপিটুনি

আজাদী প্রতিবেদন | বুধবার , ৫ আগস্ট, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

ছিনতাইয়ের অভিযোগে নগরে রনজিত চক্রবর্তী (৩৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে জনতা। গত সোমবার দিবাগত রাতে শাহ আমানত সেতু এলাকায় এ ঘটনা ঘটে। গণপিটুনিতে আহত হলে রণজিতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আহত যুবক বাকলিয়া থানার খেজুর তলা এলাকার গৌরাঙ্গ চক্রবর্তীর ছেলে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁিড় সূত্রে জানা গেছে, রনজিতকে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনগরে ভাই ভাই ফুচকা হাউস কারখানা বন্ধ ঘোষণা, জরিমানা
পরবর্তী নিবন্ধহিলভিউ আবাসিক ১ নম্বর সড়কের ডাম্পিং স্টেশন অন্যত্র স্থানান্তরের দাবি