খাতুনগঞ্জ থেকে ১৯ মামলার আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ৮ আগস্ট, ২০২৬ at ৯:৫০ পূর্বাহ্ণ

কোতোয়ালী থানাধীন খাতুনগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সালাহ উদ্দীন প্রকাশ দুলাল নামের ১৯ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রেপ্তার সালাহ উদ্দিন প্রকাশ দুলাল খাতুনগঞ্জ এলাকার মফজল আহাম্মদের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি সালাহ উদ্দীন প্রকাশ দুলালকে গ্রেপ্তার করা হয়েছে। আসামির বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র, ডাকাতি চেষ্টা ও মাদক মামলাসহ মোট ১৯টি মামলা আদালতে বিচারাধীন আছে।

পূর্ববর্তী নিবন্ধইয়েমেনের সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৮ সেনা নিহত
পরবর্তী নিবন্ধচন্দনাইশে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু