ইউনিটি স্পার্ক-ইউএসের ত্রাণ বিতরণ

| বুধবার , ১৫ জুলাই, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিটি স্পার্কইউএসের উদ্যোগে বাঁশখালী, পেকুয়া ও সাতকানিয়ালোহাগাড়া অঞ্চলে সংগঠনের বিভিন্ন ইউনিটের মাধ্যমে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল বাঁশখালীর প্রত্যন্ত এলাকায় সংগঠনের স্বেচ্ছাসেবকরা ৬৭শ পরিবারের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেন। পেকুয়া ইউনিটের উদ্যোগে ৭৮শ মানুষের মাঝে বিশুদ্ধ পানি, শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইউনিটি স্পার্কের স্থায়ী কমিটির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সভাপতি রাকিবুল ইসলাম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক বটু কৃষ্ণ ধর
পরবর্তী নিবন্ধফুলকলি ফুড প্রোডাক্টসের সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ