২৮ জুলাই সাংবাদিক হাউজিং সোসাইটির সাধারণ সভা

| মঙ্গলবার , ১৪ জুলাই, ২০২৬ at ১০:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সাংবাদিক কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সাধারণ সভা আগামী ২৮ জুলাই সকাল ১১টায় নগরীর রহমতগঞ্জস্থ ভেগাস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। সভায় সমিতির সকল সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

গত ২২ জুন সমিতির সিনিয়র সদস্য দেব প্রসাদ দেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উক্ত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সোসাইটির যেসব সদস্যের বার্ষিক চাঁদা ও ঋণ অপরিশোধিত রয়ে গেছে তাদের পাওনাদি আগামী ২১ জুলাইয়ের পরিশোধ করার অনুরোধ জানানো হয়। এছাড়া সভায় সাংগঠনিক বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিডিএ ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
পরবর্তী নিবন্ধপ্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার দাবি