ফ্যামিলি কার্ড বিতরণে স্বজনপ্রীতি বরদাশত করা হবে না

চান্দগাঁওয়ে স্মার্ট কার্ড কার্যক্রম উদ্বোধনে এমপি এরশাদ উল্লাহ

| শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২৬ at ৯:৫৪ পূর্বাহ্ণ

বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির অন্যতম ফ্যামিলি কার্ড বাস্তবায়নের অংশ হিসেবে নগরীতে শুরু হয়েছে ফ্যামিলি শুমারি কার্যক্রম। এরই ধারাবাহিকতায় চান্দগাঁও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ফ্যামিলি স্মার্ট কার্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহ।

সভাপতিত্ব করেন চান্দগাঁও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইলিয়াস চৌধুরী। সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো. ওসমান গনি।

প্রধান অতিথি এরশাদ উল্লাহ বলেন, বিএনপি সরকার গঠনের দুই বছর আগেই দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ৩১ দফা ঘোষণা করেছিলেন। সরকার গঠনের ২৮ দিনের মাথায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় চট্টগ্রামেও ফ্যামিলি স্মার্ট কার্ড কার্যক্রম শুরু হলো।

তিনি বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও বিতরণে কোনো ধরনের স্বজনপ্রীতি, দুর্নীতি কিংবা অনিয়ম বরদাশত করা হবে না। কোনো নেতা–কর্মী বা তথ্য সংগ্রহকারী যেন ব্যক্তিগত স্বার্থে এ কর্মসূচিকে ব্যবহার করতে না পারেন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। বিশেষ করে দরিদ্র, অসহায় ও শ্রমজীবী পরিবারের নারীরা যেন এ সুবিধা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির নির্বাহী সদস্য সৈয়দ শিহাব উদ্দীন আলম ও মো. আশরাফুল ইসলাম, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক (তথ্য ও প্রকাশনা) এমডি কামরুল পাশা ভূঁইয়া এবং সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মো. আশরাফ উদ্দীন।

উপস্থিত ছিলেন মো. নাছিরুদ্দিন, হাজী মোস্তফা কামাল, মো. ইকবাল, মো. মাহবুব, মো. সেলিম, মো. জাহাঙ্গীর, মো. তানভীর মো. সোহেল, মো. ইমরান বিল্লাহ, মো. মঞ্জুর, মো.আলমগীর, মো. মনসুর, মো. জিয়াউর রহমান,মো. মিয়া, রানি বেগম, নাজমা আক্তার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ের প্রাণ-প্রকৃতি রক্ষায় বন ও পানির উৎস সংরক্ষণ জরুরি : পার্বত্যমন্ত্রী