দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজে অভিভাবক সমাবেশ

| শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২৬ at ৯:৫৩ পূর্বাহ্ণ

দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের অভিভাবক সমাবেশ কলেজ অডিটোরিয়ামে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। দ্বাদশ শ্রেণির প্রাক–নির্বাচনী পরীক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু ইউসুফ মোহাম্মদ মাসুদ খান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রভাষক সঞ্চয়ন বড়ুয়ার সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক মুহাম্মদ নুরুল আলম আযাদ। প্রধান অতিথি ছিলেন পাঠানটুলি ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং কলেজ গভর্নিং বডির সদস্য নিয়াজ মোহাম্মদ খান। বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য কানিজ ফাতেমা বাদশা, মোহাম্মদ ইব্রাহিম, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক সৈয়দ মোহাম্মদ আবুল কালাম, দর্শন বিষয়ের প্রভাষক রত্না চৌধুরী, ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক মোরশেদা বেগম, হিসাবজ্ঞান বিষয়ের শিক্ষক মো. আবুল খায়ের, জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক তাহামিনা আকতার, ইংরেজি বিষয়ের প্রভাষক মো. আনোয়ার হোসেন, বাংলা বিষয়ের প্রভাষক কলি দাস।

প্রধান অতিথি বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে সরকার পরিকল্পিত ভাবে কাজ করে যাচ্ছে। তরুণ ছাত্র সমাজকে দক্ষ করে তোলার জন্য উপবৃত্তি, শিক্ষা ঋণ প্রদানের পাশাপাশি সরকার আইটি ও এআই বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করছে। চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে কম্পিউটার ল্যাব. স্থাপন, মাল্টিমিডিয়া ক্লাস রুম প্রতিষ্ঠা করছেন এবং জ্ঞান–দক্ষতার সাথে নৈতিক ও শারীরিক বিকাশের মাধ্যমে সুস্থ জাতি গড়ার লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ চালু করেছেন। শেষে অতিথিবৃন্দ প্রাক–নির্বাচনী পরীক্ষায় ভালো ফলাফলকারী তিনজন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ২৫ মামলার আসামি তৌহিদ ডাকাত গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচুনতি অভয়ারণ্যে বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পাঁচ কৃষককে অনুদানের চেক প্রদান