রাউজানে গোয়ালঘরের তালা ভেঙে এক কৃষকের গাভী চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম ডাবুয়া গ্রামের কৃষক নুরুল আবছারের গোয়ালঘরে এ ঘটনা ঘটে।
কৃষক নুরুল আবছার বলেন, গাভীটি ছিল তার উপার্জনের অন্যতম অবলম্বন। বৃহস্পতিবার ভোরে গোয়ালঘরের তালা ভেঙে গাভীটি চুরি করে নিয়ে যায় চোরেরা। গাভীটির দাম প্রায় দেড় লাখ টাকা বলেও দাবি করেন তিনি।
রাউজান থানার সেকেন্ড অফিসার তানভীরুল হক চৌধুরী বলেন, এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







